ছবি: সংগৃহীত
বিনোদন

প্রীতির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। তবে এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের সীমা ছাড়ায়নি।

সম্প্রতি ‘বম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি।

ব্রেট লির ভাষ্য, “আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মানুষ এবং আমি তাকে অনেক সম্মান করি।”

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ব্রেট লি বলেন, এ ধরনের আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি। কারণ তিনি জানতেন, বাস্তবে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছিলেন প্রীতি জিনতা। তিনি জানিয়েছিলেন, প্রতি বছরই ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়, কিন্তু বাস্তবে তারা শুধু ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তারা যমজ সন্তানের বাবা-মা হন।

এদিকে, প্রীতি জিনতা অভিনীত নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা