ছবি: সংগৃহীত
সারাদেশ

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

আবুল কাশেম,সাটুরিয়া প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ৪ আগস্ট দুপুরে সাটুরিয়া উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান রুমেল।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই তাদের পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। পাশাপাশি সুপরিচিত ব্র্যান্ড ‘মিল্কভিটা’র নামের সঙ্গে মিল রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান শেষে কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদের অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনার আহ্বান জানানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান রুমেল বলেন, "বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। একইভাবে প্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের নাম বা পরিচিতি অনুকরণ করে বাজারজাত করাও ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে না পারলে প্রতিষ্ঠানটি সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা