ছবি: সংগৃহীত
খেলা

এত ফরোয়ার্ড, তবুও কেন স্ট্রাইকার চাই বার্সার?

ক্রীড়া ডেস্ক

লামিনে ইয়ামাল, রাফায়েল রাফিনিয়া, দানি অলমো, ফেররান তোরেস ও ফারমিন লোপেজদের মতো প্রতিভাবান খেলোয়াড়রা দলে থাকার পরও বার্সেলোনা এখনও অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কির বিকল্প খুঁজে পাচ্ছে না বলে মনে করা হচ্ছে। এর মধ্যে তরুণ ও গতিশীল ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমিকে দলে ভেড়ালেও আক্রমণভাগের ভারসাম্য নিয়ে প্রশ্ন থেকেই গেছে। ধারে দলে আসা মার্কাশ রাশফোর্ডের সঙ্গেও হ্যান্সি ফ্লিকের দলের পথচলা শেষ হয়েছে।

এদিকে, ফেররান তোরেসের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বার্সেলোনার এই ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই ক্লাবটির নজরে রয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, আলভারেজকে দলে আনতে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা বর্তমানে থমকে আছে।

তোরেসের ভবিষ্যৎ এবং লেভান্ডফস্কির শূন্যতা পূরণের বিষয়ে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, “আমাদের অপেক্ষা করতে হবে। স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা জানি, আমাদের কিছু একটা করতে হবে। তবে বিষয়টি ফেররানের পরিস্থিতির ওপরও নির্ভর করছে। এরপর দেখা যাবে কী হয়।”

সূত্রগুলোর দাবি, স্পেনকে একমাত্র গোলে বিশ্বকাপ ফাইনালে জেতানো তোরেসের সামনে এই মুহূর্তে সব সম্ভাবনাই খোলা রয়েছে। চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়া, আগামী বছর ফ্রি এজেন্ট হিসেবে বিদায় নেওয়া অথবা নতুন চুক্তিতে সই করা। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেস বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। তবে ফুটবলে কখন কী হয়, বলা যায় না। আমি শুধু সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এখনও জানি না কী হবে।’


তোরেস যদি ক্লাব ছাড়েন এবং বার্সেলোনা নতুন কোনো স্ট্রাইকারকে দলে ভেড়াতে ব্যর্থ হয়, তাহলে ফ্লিককে বর্তমান স্কোয়াড থেকেই বিকল্প খুঁজতে হতে পারে। তার মতে, গ্রীষ্মকালীন নতুন দুই সাইনিং অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমি উভয়েই প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। এমনকি ইয়ামালও ওই ভূমিকায় মানিয়ে নিতে সক্ষম। তবে ক্লাবের প্রথম পছন্দ এখনও একজন স্বীকৃত নম্বর নাইনকে দলে আনা।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার কোচ বলছেন, ‘লামিনে আমাদের হয়ে এক-দুইটি ম্যাচে মাঝখানে খেলেছে। সে অসাধারণ একজন ফুটবলার, বিশ্বমানের খেলোয়াড়। তাই সে এই ভূমিকাতেও মানিয়ে নিতে পারে। তবে শেষ পর্যন্ত লামিনেকে আমরা মূলত নম্বর সেভেন হিসেবেই দেখতে চাই। এরপর কী হয়, সেটা দেখা যাবে। আমার মনে হয় গর্ডন ও আদেয়েমি দুজনই দুই উইংয়ে খেলতে পারে। আবার নম্বর নাইন হিসেবেও খেলতে পারে। আমাদের হাতে অনেক বিকল্প আছে। দেখা যাক।’


আলভারেজ এখনও বার্সেলোনার প্রধান লক্ষ্য হলেও লা লিগার নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্প পরিকল্পনা নিয়েও এগোচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে তাদের নতুন মৌসুম শুরু হবে। এ ছাড়া গত সপ্তাহে ইএসপিএন জানিয়েছিল, ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপির সম্ভাব্য দলবদল নিয়ে খোঁজ নিয়েছিল বার্সেলোনা। তবে পায়ে চোট পাওয়ায় আপাতত তার বোর্নমাউথেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা