ছবি: সংগৃহিত
জাতীয়

নদ-নদীর পানি বাড়াতে বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক

রংপুর বিভাগের পাঁচ জেলা ও সিলেট বিভাগের দুই জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানিতে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। মঙ্গলবার (৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সুরমা-কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে বাড়তে পারে এবং ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের কিছু স্থানে নদী সতর্কসীমায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। উত্তরাঞ্চলে ধরলা ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যে বেড়েছে, তিস্তার পানিও আগামী তিন দিনে বাড়তে পারে এবং ৪৮ ঘণ্টায় তিস্তা-দুধকুমার কিছু স্থানে বিপৎসীমা এবং ধরলা সতর্কসীমা অতিক্রম করতে পারে, যার প্রভাবে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে এবং আগামী পাঁচ দিনে আরও বাড়তে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী এবং চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বেড়েছে, তবে গোমতী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা