ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হামলার পর লোহিত সাগরে ডুবল ভারতীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি হামলার কবলে পড়ে। হোদেইদা বন্দর বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

জাহাজটিতে মোট ১৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। হামলার পর জাহাজটি উল্টে গিয়ে ডুবে গেলেও সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিটের নেতৃত্বে পরিচালিত যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এর আগে লোহিত সাগরে অবরোধের ঘোষণা দিয়েছিল হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছিল, সৌদি পণ্যবাহী কোনো জাহাজকে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা