ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীরা কিছুটা অগ্রগতি অর্জন করেছেন। এ খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে; তবে তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কাতারের এমন বক্তব্যের পর বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে যায়। এর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনায় সোমবারও তেলের বাজারে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ রয়েছে এবং এটি অতিক্রমের সময় আরেকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, জুনের মাঝামাঝি সময়ে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরেছেন কাতারের আমির। ওই সমঝোতায় অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি সংলাপের ওপর জোর দেওয়া হয়েছিল।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং চুক্তিতে পৌঁছাতে এটিই ইরানের জন্য ‘শেষ সুযোগ’। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। নিরাপদ নৌপথ নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য বলে জানান তিনি। একই সঙ্গে উভয় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারাও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

রুবিও সাংবাদিকদের বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

অন্যদিকে অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে মঙ্গলবার বা বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা