ছবি: সংগৃহীত
জাতীয়

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

আমার বাঙলা ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অনেক বছর পর বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে পর্যবেক্ষক দল নির্বাচনের সার্বিক পরিবেশ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়সহ বিভিন্ন প্রশ্ন তোলে।

নারীদের ভোটাধিকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় বাড়বে বলে তিনি আশাবাদী। তিনি জানান, অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার করা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার তার বেশিরভাগই বাস্তবায়ন করেছে।

গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটই জয়ী হবে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনার পরও দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা না থাকায় তাদের নির্বাচনে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জ...

পিরোজপুর বালিকা বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময়

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদে...

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা