খেলা

কটাক্ষের জবাবে জর্জিনার মোক্ষম জবাব

ক্রীড়া ডেস্ক

নিজের শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার শক্ত বার্তা দিয়েছেন স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এই বাগদত্তা জানিয়েছেন, মানুষের প্রকৃত মূল্য কখনোই তার বাহ্যিক চেহারা বা অন্যের মন্তব্যে নির্ধারিত হয় না।

সম্প্রতি নৌকায় সুইমসুট পরা জর্জিনার কয়েকটি ছবি প্রকাশের পর অনলাইনে তার শরীর নিয়ে মন্তব্য করতে শুরু করেন অনেকেই। এর জবাবে ইনস্টাগ্রামে এক পোস্টে জর্জিনা লেখেন, “আমি আমার শরীরকে ভালোবাসি।” তিনি জানান, সময়ের সঙ্গে প্রত্যেক মানুষের শরীরেই স্বাভাবিক পরিবর্তন আসে এবং সেটিই জীবনের অংশ।

জর্জিনা বলেন, তিনি চান তার সন্তানরা—বিশেষ করে মেয়েরা—এমন মূল্যবোধ নিয়ে বড় হোক, যেখানে আত্মবিশ্বাস, চরিত্র ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে; শুধু বাহ্যিক সৌন্দর্যকে নয়। তার মতে, কোনো মানুষের পরিচয় কখনোই তার চেহারা কিংবা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করে না।

নিজের এই দৃষ্টিভঙ্গির পেছনে রোনালদোর সমর্থনের কথাও উল্লেখ করেন জর্জিনা। একজন সঙ্গী ও বাবা হিসেবে রোনালদো সবসময় পাশে থাকেন বলেও জানান তিনি।

রোনালদোও প্রকাশ্যে জর্জিনার প্রতি সমর্থন জানিয়ে তার ব্যক্তিত্ব ও অর্জনের প্রশংসা করেছেন। তিনি বলেন, জর্জিনার পরিচয় শুধু তার সৌন্দর্যে নয়, বরং তিনি একজন ভালোবাসাপূর্ণ মা, সফল নারী এবং অসাধারণ হৃদয়ের মানুষ।

এদিকে, জর্জিনা ও রোনালদোর এই পোস্টের পর আবারও তাদের বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে প্রথম পরিচয়ের পর থেকে দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন এই জুটি। তবে বিয়ের তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা