আমার বাঙলা
সারাদেশ

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে রোববার (৯ আগস্ট) সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এবং আশুলিয়ার জিরানি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের পুড়াবাড়ী পশ্চিমপাড়া মহল্লার এমরান মিয়া (৪০), বাড্ডা ভাটপাড়ার শরিফুল ইসলাম (৪০), ধামরাইয়ের গোলাইল এলাকার সুমন আলী (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসা সুন্দরপুর এলাকার ছানোয়ার হোসেন (২৪)। ছানোয়ার বর্তমানে আশুলিয়ার টেংগুরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, রোববার গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের পুড়াবাড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এমরান মিয়া ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, আশুলিয়ার জিরানি এলাকায় অভিযান চালিয়ে সুমন আলী ও ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা, যার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

দেশজুড়ে লোডশেডিং বাড়ার ৩ কারণ

দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে...

শুটিংয়ে নথ গিলে বিপাকে অভিনেত্রী

শুটিং সেটে কাজ করতে গিয়ে অভিনয়শিল্পীদের প্রায়ই নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ম...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে : পানিসম্পদ মন্ত্রী 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বের...

‘বেবি সার্ক’ শিশুর গায়ক হিসেবে আত্মপ্রকাশ

ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘বেবি সার্ক’-এর জনপ্রিয় শি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা