ছবি: সংগৃহীত
সারাদেশ

পিরোজপুর বালিকা বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজী এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৩০ জন অভিভাবক।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, কোচিং বাণিজ্য, নৈতিক শিক্ষা, গাইড বইয়ের ব্যবহার, শিক্ষার পরিবেশসহ প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অভিভাবকেরাও শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, শিক্ষার সঙ্গে কোনো ধরনের রাজনীতি বা অপসংস্কৃতির সম্পৃক্ততা থাকতে দেওয়া হবে না। শুধু এ-প্লাস পাওয়ার পেছনে না ছুটে শিক্ষার্থীদের মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় উপস্থিতি না থাকলে নিয়ম অনুযায়ী ভর্তি বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি সন্ধ্যার পর কোনো ধরনের কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।

অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য অতিরিক্ত চাপ না দিয়ে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও আগ্রহ অনুযায়ী তাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গাইড বইয়ের ব্যবহার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড বই ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো শিক্ষক শিক্ষার্থীদের গাইড বই পড়ার পরামর্শ দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠন করা হবে বলেও সভায় জানানো হয়। এ ছাড়া একটি কমিটি নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতি সপ্তাহে জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন দেবে।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সবসময় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো সমস্যা কিংবা প্রয়োজনের কথা প্রশাসনকে জানালে তা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে তিনি অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা