ছবি: সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাইপাইল এলাকার সম্ভার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ সুরুজ মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে ডেন্ডাবর পুরাতন পাড়ার মাস্টার প্লাজার নিচতলার একটি গলিপথ থেকে ৩ পিস ইয়াবা, ১৭ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (৪৭) ও তুহিন মোল্লা (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে ডেন্ডাবরের মণ্ডল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ফুয়াদ হোসেন (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে সোমবার রাত দেড়টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ফিরোজ (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে। অপরাধ নির্মূল ও মাদকমুক্ত আশুলিয়া গড়তে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: দীনেশ ত্রিবেদী

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব...

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা