ছবি: সংগৃহীত
সারাদেশ

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হকের বিরুদ্ধে।

এ ঘটনায় সহকারী শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিস ও মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তারের মা হঠাৎ স্ট্রোক করলে তিনি এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে মাকে দেখতে নেত্রকোনায় যান। পরদিন ৫ আগস্ট সারাদিন ভারী বৃষ্টিপাত হওয়ায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি।

এরপর ৬ আগস্ট সকাল ৯টা ৫ মিনিটের দিকে বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার। এ সময় আগের দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউল হক। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে চড়-থাপ্পড় মারেন এবং ঘাড় ধরে টানাহেঁচড়া করে বিদ্যালয় থেকে বের করে দেন বলে অভিযোগ করেন জ্যোৎস্না আক্তার।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে মোবাইল ফোনে জানান। শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউল হকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, ‘মামু, আপনার সঙ্গে দেখা করব।’ এরপর কল কেটে দেন। পরে আবার ফোন করে সহকারী শিক্ষিকার সঙ্গে কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে লোকজন আছে, আপনি কোথায় আছেন, দেখা করব।’ এরপর আবারও কল কেটে দেন। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. রোজআলী মিয়া ও মো. আব্দুল কদ্দুস মিয়া জানান, হৈচৈ শুনে তারা বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তারকে কান্না করতে করতে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে দেখেন। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি শিক্ষিকাকে চড়-থাপ্পড় মারার কথা স্বীকার করেন বলে তারা জানান।

তারা বলেন, একজন প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকার গায়ে হাত তুলতে পারেন কি না, তা তাদের জানা নেই। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছাম্মাৎ ইয়াসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক শিক্ষার্থী ও এলাকার লোকজনের সামনে যেভাবে সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তারকে অপমান করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটতে পারে না।

তিনি আরও বলেন, এ বিষয়ে মদন থানার পুলিশ ও সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির তার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন। তিনি তাদের কাছে সঠিক তথ্য দিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার দাবি করেন তিনি।

মদন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন করীম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: দীনেশ ত্রিবেদী

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব...

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা