ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে হান্টার বলেন, ক্যানসার ছড়িয়ে পড়ায় তার বাবা প্রচণ্ড শারীরিক ব্যথা ও দুর্বলতার মধ্যে রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার বর্তমান অবস্থা কাছ থেকে দেখা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তিনি বলেন, ‘বিষয়টি দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনাদায়ক... আমি চাই তিনি আরও বেশি করে তার কষ্টের কথা প্রকাশ করুন, কারণ পরিস্থিতি ভালো নয়।’

হান্টার আরও জানান, ক্যানসারটি হাড়ের পাশাপাশি শরীরের দূরবর্তী বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়েছে। এর ফলে বাইডেনের শারীরিক কষ্ট যেমন বেড়েছে, তেমনি তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস ও দায়বদ্ধতা থেকে তিনি এখনও সক্রিয় থাকার চেষ্টা করছেন।

২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরে চিকিৎসার অংশ হিসেবে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার কাছ থেকে পাওয়া ক্ষমার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এই ক্ষমা পাওয়ার জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন এবং এ সিদ্ধান্তের জন্য বাবার কাছে তিনি চিরকৃতজ্ঞ।

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে ছেলে হান্টার বাইডেনকে পূর্ণ ক্ষমা করে দেন জো বাইডেন। এর মাধ্যমে হান্টারের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দেওয়া সাজা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এর আগে অবশ্য নিজের ছেলেকে ক্ষমা করবেন না বলে জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন। শেষ পর্যন্ত মেয়াদের শেষ দিকে এসে তিনি সেই অবস্থান থেকে সরে দাঁড়ান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

লাইফস্টাইল
বিনোদন
খেলা