সংগৃহীত
আন্তর্জাতিক

ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না, এমন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) বাইডেন এই ক্ষমা ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

বাইডেন বলেন, ‘আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলেকে এককভাবে এবং নির্বাচিত ও অন্যায়ভাবে বিচার করা হয়েছে।

তিনি আরো বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর এটি ভুল।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত জুনে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন। তবে তার কারাদণ্ড হয়নি। শিগগিরই সেই মামলার চূড়ান্ত সাজার ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষ সময়ে ছেলেকে ক্ষমা ঘোষণা করলেন বাইডেন।

চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। গত জুনে দোষী সাব্যস্ত হন হান্টার বাইডেন। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটিই ছিল প্রথম ঘটনা।

হান্টার বাইডেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়, তার দুটি মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত। অপরটি, মাদক ব্যবহার কিংবা মাদকাসক্ত থাকা অবস্থায় নিজের অধিকারে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যেকোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন।

এদিকে বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচারব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে মত অনেকের। এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধানকে নিজেই মনোনীত করেছেন। বিচার বিভাগেও তিনি নিজেই নিয়োগ দিতে যাচ্ছেন।

এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এমন ক্ষমা প্রদর্শনের উদাহরণ রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কোকেন–সংক্রান্ত মামলায় তার সৎভাইকে ক্ষমা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও তার আগের মেয়াদে কর ফাঁকির মামলায় বেয়াইকে ক্ষমা করেন। তারা সবাই কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

গত সেপ্টেম্বর মাসে কর ফাঁকির মামলায় হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বন্দুক–সংক্রান্ত আলাদা মামলায় তার ২৫ বছরের কারাদণ্ড হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা