ছবি: সংগৃহীত
সারাদেশ

জাতীয় প্রেস ক্লাব সদস্য আলী মামুদ আর নেই

আমার বাঙলা ডেস্ক

জাতীয় প্রেস ক্লাব সদস্য, দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই। তিনি আজ সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।

সিনিয়র সাংবাদিক আলী মামুদ ১৯৫৬ সালের ১৪ এপ্রিল রাজশাহী জেলার পবা উপজেলার ভিমের ডাইং গ্রামে জন্মগ্রহন করেন। কর্মজীবনে তিনি দৈনিক দেশ, বাংলাবাণী এবং সর্বশেষ দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করেছেন।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাতে রাজশাহীর কাকন হাটের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আলী মামুদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি জানান, রাতভর চালানো এই হামলায় কামানের গোলা ও...

নকআউটপর্বে উঠল কারা,বাদ পড়ল কারা

নকআউটপর্বে নিশ্চিত করা ২৮টি দল হলো- মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রা...

রামপুরার দুজনকে হত্যায় সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

আজ রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি ম...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

কিয়ারার মাসি ছিলেন সালমান খানের প্রথম প্রেম

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ষ...

সুস্থ থাকতে প্রতিদিন মেনে চলুন এই ১২ অভ্যাস

সুস্থ জীবনযাপন শুধু রোগমুক্ত থাকার বিষয় নয়। শরীর ও মন ভালো রাখতে প্রয়োজন নিয়ম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা