সারাদেশ

জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারো নয় : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, এক বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। কিন্তু বছর না যেতেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি।

তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর গুম, খুন, হামলা, মামলাসহ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু তারপরও বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে, কারও প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেনি। কিন্তু গত ১৫ বছর যারা আপোষের রাজনীতি করে ছাত্রলীগ-যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস না পান।

রুমিন ফারহানা আরো বলেন, বিএনপি গণমানুষের দল। অতএব, যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে, তারা জীবনের বড় ভুল করছে।

এ সময় তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা