রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

বসতঘর থেকে দেশীয় ওয়ান শুটার গান  উদ্ধার, নারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুটি তাজা কার্তুজসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসাঃ সুমি খাতুন (২৫)। তিনি সদর উপজেলার ভবানীপুর লালমিয়া সড়কের বাসিন্দা।

সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার একটি দল সুমি খাতুনের বসতঘরের ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

ডিবি সূত্র জানায়, বসতঘরটি মূলত পলাতক আসামি আনোয়ার হোসেনের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘরে ঢুকে সুমি খাতুনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আনোয়ার হোসেন পালিয়ে যান।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছি। গ্রেপ্তারকৃত সুমি খাতুনকে জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা