ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি

রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ তিনজন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ জুন) র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। গত রোববার শিবগঞ্জ উপজেলার মহাসড়কে মাদক বিরোধী অভিযানে প্রাইভেট কার তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ হাতেনাতে তিনজন কারবারিকে গ্রেপ্তার করা হয়। মহাসড়ক পথে প্রাইভেট কারে অভিনব কায়দায় মাদক পাচার করছিল সংঘবদ্ধ অপরাধীরা।

গ্রেপ্তারকৃতরা- লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান মাহমুদের ছেলে মিলন বাবু (২৩), মনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ মিয়ার ছেলে সুজন বাদশা (২৪)।

র‍্যাব জানিয়েছে, প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিল তিন মাদক কারবারি। তথ্য পেয়ে শিবগঞ্জের দেউলি ইউনিয়নের রহবল এলাকার ইট ভাটার সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। গ্রেপ্তার তিনজনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে ১ জুন রাত সাড়ে আটটার দিকে ঢাকার রামপুরা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম জিৎ রাজভর (৪৮)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর এলাকার বাসিন্দা।

সোমবার র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ১২ মে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় জিৎ রাজভরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত (মামলা নম্বর: ২১, জিআর-১৯৩/২১)। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আইনি প্রক্রিয়ার জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা