সংগৃহীত
শিল্প ও সাহিত্য

মহর্ষি মনোমোহন দত্ত ও তার ভাবদর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে মহর্ষি মনোমোহন দত্ত ও তার ভাবদর্শন শীর্ষক এক সেমিনার গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প সমালোচক রফিক সুলায়মান।

প্রধান অতিথি ছিলেন ‘মহর্ষি মনোমোহন দত্ত আশ্রম’র অধ্যক্ষ সাধ্বী শংকরী দত্ত। বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহ মোহাম্মদ সানাউল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও কথাশিল্পী অ্যাডভোকেট মানিক রতন শর্মা, কবি আমির হোসেন, কবি ও সাংবাদিক রুদ্র মোহাম্মদ ইদ্রিস।

এসময় বক্তব্য রাখেন, কবি আব্দুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, অধ্যাপক মানবর্দ্ধন পাল, অধ্যাপক মুসলেম উদ্দিন সাগর, অধ্যাপক এম এ হানিফ, কবি ও অধ্যাপক মহিবুর রহিম, কবি ও গীতিকার আ. রহিম, সাদমান শাহিদ, স্বরূপ রতন দত্ত, দেবাশীষ দাশ সোহেল, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, শারমিন সুলতানা, নির্মল বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন কবীর।

সেমিনারে বক্তারা বলেন, মহর্ষি মনোমোহন দত্তের ভাবদর্শন আমাদের লোকজ ঐতিহ্যের উত্তরাধিকার। তিনি একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থার চিন্তা করতেন। তার কর্ম ও সমাজদর্শন বর্তমান সময়ে অনেক বেশী প্রাসঙ্গিক। আমাদের দায়িত্ব হলো তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এর দায়ভার সমাজ এবং রাষ্ট্রকেও নিতে হবে।

বক্তারা আরো বলেন, তার রচিত মলয়া সঙ্গীত বাংলা সাহিত্যের এক অমুল্য দলিল। অথচ তা নানা কারণে আজ উপেক্ষিত। তার এই বিশাল কর্মকে উপেক্ষা করে বাংলার লোকজ সাহিত্য সমৃদ্ধ হতে পারে না। কাজেই তার সৃষ্টিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে।

প্রসঙ্গত, সেমিনারটির ফলে মহর্ষি মনোমোহন দত্ত ও তার মলয়া সঙ্গীত নিয়ে কিছু জনশ্রুতির সত্য উদঘাটন সম্ভব হয়েছে। এরফলে আগামীদিনে একটি পরিচ্ছন্ন মলয়া ইতিহাস জানা সহজ হবে বলে মনে করেন বক্তারা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা