ছবি-সংগৃহীত
স্বাস্থ্য
কিশোরগঞ্জ

১ লাখ ৭৮ হাজার কিশোরী পাবে টিকা

মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, কিশোরগঞ্জ: ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানে আগামী ১৫ই অক্টোবর থেকে শুরু হওয়া এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে কিশোরগঞ্জে এক লাখ ৭৮ হাজার ৪৭৬জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।

১০-১৪ বছর বয়সী এসব কিশোরীর মধ্যে এক লাখ ৬৪ হাজার ২৯৮ জনকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকি ১৪ হাজার ১৭৮ জনকে স্থায়ী টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা দেওয়া হবে। চার সপ্তাহ ধরে চলা এ ক্যাম্পেইনের ১৮ কর্মদিবসের মধ্যে প্রথম ১০দিন স্কুল পর্যায়ে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং বাকি ৮দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম। তিনি জানান, ঢাকা বিভাগের জেলাগুলোতে টিকাদানের মাধ্যমে দেশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এতে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরিক্ষিত, নিরাপদ ও কার্যকর। এইচপিভি টিকার এক ডোজই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। সরকারের উদ্যোগে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এই টিকা পেতে www.vaxepi.gov.bd এই সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

সভায় সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান ও ডা. চৌধুরী শাহরিয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. সরওয়ার আলম এবং ইউনিসেফ প্রতিনিধি ডা. মাফিনা হক এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা