ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ২ হাজার ৩৫৭ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৫৭ জন। তাদের মধ্যে ঢাকার সিটিতে ৬৭১ ও ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ জন। এ সময় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৩ ও ঢাকার বাইরের ৬ জন।

চলতি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৮১ হাজার ৮৮৭ জন। আর ঢাকার বাইরের ১ লাখ ১৭ হাজার ৩০১ জন।

এ সময় হাসপাতাল থেকে মোট ১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৭৭ হাজার ৮০৩ ও ঢাকার বাইরের ১ লাখ ১০ হাজার ৬২১ জন।

সারাদেশে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৪৫৭ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ৩৪০ জন।

চলতি ২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা