সংগৃহিত
স্বাস্থ্য
শিশুমৃত্যু রোধ

দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু রোধে টিকাদান কার্যক্রমে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা প্রতিটি শিশুর টিকাপ্রাপ্তির জন্য অঙ্গীকারবদ্ধ।

আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং কর্তৃক সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচীকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, টিকাদান কার্যক্রমে অসাধারণ সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে। জনবলের অপ্রতুলতা থাকা সত্ত্বেও সারাদেশে কর্মীরা নিরলসভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।এ জনবল সংকট কাটিয়ে উঠতে অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

ইউনিসেফ, ভ্যাকসিন এলায়েন্সসহ টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশের টিকা কার্যক্রম অনন্য অসাধারণ একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

টিকাদান কর্মসূচী শক্তিশালী করার লক্ষ্যে একটি আলোচনা সভা আয়োজন করার জন্য বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী আরো বলেন, সংসদ সদস্যবৃন্দ সহ সবার সমর্থনে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি দেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করে উন্নত স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান।

অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ড. নাদিয়া বিনতে আমিন এমপি, ফরিদা ইয়াসমিন এমপি, অণিমা মুক্তি গোমেজ এমপি, কানন আরা বেগম এমপি, জ্বরতি তঞ্চঙ্গ্যা এমপি, ইউনিসেফ বাংলাদেশ চীফ অব হেলথ মায়া ভানডেনেট, হু প্রতিনিধি বার্ডান জাং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি আহমেদুল কবীরসহ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা