সংগৃহিত
স্বাস্থ্য

হঠাৎ আসা টেলিফোনে আমার জীবন বদলে গেল

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করতে গিয়ে একসময়ের প্রিয় অভ্যাস স্ত্রীর সঙ্গে বসে নাটক দেখা বাদ দিতে হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে। এক সভায় হাস্যরস করে মন্ত্রী বলেন, আমি একদিন সন্ধ্যায় বাসায় বসে স্ত্রীকে নিয়ে টেলিভিশনে নাটক দেখছিলাম। হঠাৎ করে আসা একটি টেলিফোনে আমার জীবন বদলে গেল। এখন কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল আমার নাটক...!

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমার যেখানে টেলিভিশনে নাটক দেখার অভ্যাস ছিল, সেখানে আমি এখন সারা দিন সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই পেশাটিকে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, মানুষ যেন চিকিৎসকদের দেখলেই মাথা নিচু করে।

মন্ত্রী আরও বলেন, আপনারা আমার সাথে থাকবেন, সকল সুযোগ-সুবিধা আমি দেখবো। আপনাদের ওপর কোনও অবিচার হলে অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. জামাল উদ্দিনসহ বিএসএমএমইউর কর্মকর্তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা