ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সিকিমে বন্যায় নিহত ১৪, নিখোঁজ ১২০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২০ জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়াও সিকিমের বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সিকিমে। ২৯ মাইল এলাকার কাছে ধস নামে। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

তিস্তা ব্রিজ থেকে সিকিম যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বড় আকারের ধসের কারণে জাতীয় সড়ক নিচের দিকে বসে গেছে।

বুধবার দুপুর পর্যন্ত ২৮ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তায় ধস নামে। জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ধীরে ধীরে তিস্তা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বৃষ্টি ‍ও বন্যা পরিস্থিতির কারণে সিকিম প্রশাসন রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা