ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

অনাস্থা ভোটে মার্কিন স্পিকার পদচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইনপ্রণেতাদের ভোটে পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি। এতে তার বিপক্ষে ২১৬ ও পক্ষে ভোট দিয়েছেন ২১০ জন। দেশটির ইতিহাসে প্রথমবার কোন স্পিকারকে অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত করা হলো।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া ভোটে পদচ্যুত হন তিনি। বিপক্ষে ভোট দেয়া ২১৬ জনের মধ্যে ২০৮ জনই ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকিরা তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য।

এর আগে সোমবার তার বিরুদ্ধ অনাস্থা প্রস্তাব তোলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ। কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে ম্যাকার্থির পদক্ষেপের ঘাটতি রয়েছে। এমন অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।

সরকারি সংস্থাকে অর্থায়নের জন্য ডেমোক্র্যাটদের সহায়তায় 'স্টপগ্যাপ বিল' পাস করার পর থেকেই দলের রোষানলে ছিলেন ম্যাকার্থি। এর জেরে চলতি সপ্তাহ থেকেই উত্তেজনা শুরু হয় এই দুই রিপাবলিকানের মধ্যে।

ম্যাকার্থি বলেন, আমি পরিস্থিতি অনুযায়ী ঠিক কাজটিই করেছি, তাই আমার কোন অনুশোচনা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলেই ডেমোক্র্যাটরা এমন করেছে। এধরনের সিদ্ধান্তই প্রমাণ করে সরকার কতটা ব্যর্থ।

ম্যাট গেটজ যা করেছে, তার পুরোটাই ব্যক্তিগত রেষারেষি থেকে। আলোচনায় থাকতেই সে এসবে জড়িয়েছে।

ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্যাট্রিক ম্যাকহেনরিকে। আগামী ১১ই অক্টোবর প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার নির্বাচনে ভোট হতে পারে। এই পদে লড়তে পারেন লুইজিয়ানার স্টিভ স্ক্যালিজ ও মিনেসোটার রিপাবলিকান টম এমার।

এর আগে ২০১০ ও ২০১৫ সালে প্রতিনিধি পরিষদের স্পিকারকে উৎখাতে অনাস্থা ভোট হলেও তা সফল হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা