ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ২ শিশুসহ ২১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) ভেনিসে এ দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়। ভেনিসের সাথে এলাকাটি ঐ সেতু সংযুক্ত। নিহতদের মধ্যে ৫ জন ইউক্রেনীয়, ১ জন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিশাল ট্র্যাজেডি ঘটেছে। একটি সর্বনাশা দৃশ্য বলার কোনও ভাষা নেই।

বিবিসি জানিয়েছে, ভেনিসের নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য ঐ বাসটি ভাড়া করা হয়েছিল। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে স্থানীয় সময় রাত পৌনে ৮ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেন, বাসটি মিথেন গ্যাসের মাধ্যমে চলত এবং বিদ্যুতের লাইনে পড়ে সেটিতে আগুন ধরে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেইন জনান, তিনি এই ‘গভীর বেদনার মুহূর্তে’ ইতালীয় নেতাদের পাশে দাঁড়িয়েছেন।

ইতালিতে এর আগেও মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ২০১৩ সালে দক্ষিণ ইতালী মন্টেফোর্টে ইরপিনোর কাছে একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ৩৮ জন নিহত হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা