ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যায় সংশ্লিষ্টতা নিয়ে বিবাদের জেরে আগামী ১০ অক্টোবরের মধ্যে দেশটির ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত।

মূলত কানাডার বসবাসরত খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারতীয় সরকারের এজেন্টদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ সামনে আসার পর উত্তর আমেরিকার এ দেশটির সাথে ভারতের কূটনৈতিক উত্তেজনা চলছে। এরই মধ্যে দেশটির কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিল ভারত।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ জন কূটনীতিককে প্রত্যাবাসন করতে হবে বলে জানিয়েছে ভারত।

গত জুন মাসে কানাডিয়ান নাগরিক শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আসার পর এই দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

নিজ্জর নয়াদিল্লির চোখে সন্ত্রাসী হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। এমন পরিস্থিতিতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলল দেশটি।

বিষয়টি সম্পর্কে জানেন- এমন কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, আগামী ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত।

বর্তমানে ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। ভারত বলেছে, কানাডার কূটনীতিকদের এ সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে জানিয়েছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংসতার পরিবেশ ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ রয়েছে। এছাড়া দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

সম্প্রতি কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। এ সময় পার্লামেন্টে তিনি বলেন, শিখ নেতা হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে কানাডার গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়।

পরে হাউস অব কমন্সে ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো কারণ রয়েছে।

অবশ্য দীর্ঘদিন ধরে কানাডায় শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল ভারত। এছাড়া ২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করে দেশটি। নিজ্জর হত্যায় জড়িত থাকার বিষয়ে কানাডীয় প্রধানমন্ত্রীর আনা এ অভিযোগটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

ভারতের বিরুদ্ধে ট্রুডোর এ অভিযোগ সামনে আসার পর ২ দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর এক পর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে। এছাড়া কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা