সংগৃহীত
বিনোদন

দেশ ছাড়ার ভাবনা গায়ক তাসরিফ খানের

বিনোদন ডেস্ক

জনপ্রিয় গায়ক, সমাজসেবক, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। গানের জগত ছাড়িয়ে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা বৈষম্যের বিরুদ্ধে নিয়মিত সরব থাকেন এই তরুণ গায়ক। নানা সময় তার সাহসী ভূমিকা ও মানবিক কাজ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তাসরিফ খান জানান, দেশে চলমান নানা সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং মনস্তাত্ত্বিক চাপে তিনি হতাশ। এ কারণেই ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে দেশের বাইরে যাওয়ার বিষয়টি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বা কোন দেশে যাচ্ছেন তা এখনো জানাননি তিনি।

তাসরিফ খান বলেন, ‘দেশের জন্য আমি সারাজীবনই করতে চাই। অনেক ছোটবেলা থেকেই বিদেশ শুনলে আমার ভালো লাগত না। কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি যা দেখছি তা নোংরামিই বলব।’

তিনি আরও বলেন, ‘আমি দেশকে অনেক ভালোবাসি। আমার কাছে এগুলো আর ভালো লাগছে না। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে। এখন আমার ইচ্ছা করে হয়তোবা আমি দেশে থাকব না। হয়তোবা আগামী দুই-তিন বছর পর আমি দেশের বাইরে চলে যেতে পারি। আর দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না।’

এই গায়ক বলেন, ‘যানজট আমি নিতে পারবো, কেউ আমাকে মারলে সেটাও নিতে পারবো কিন্তু নোংরামি নিতে পারবো না। এখন মনে হয় চারদিকে সবাই অভিনয় করছে। আজ একজনকে ভাই বলে জড়িয়ে ধরছে আবার তাকেই পেছন থেকে ছুড়ি মারছে। এগুলো আমার খুব ঘৃণা লাগে। আমি চাই না আমার দেশ এরকম থাকবে আর আমি বসে বসে দেখবো।’

মূলত, দেশের রাজনীতি, মারামারি-হানাহানির কারণেই দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছেন ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানের এই গায়ক।

তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত’ গানটি তাকে রাতারাতি শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানগুলো তাকে আলোচনায় আনে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা