সংগৃহীত
বিনোদন

কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এর কয়েক ঘণ্টা আগেই এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন সঞ্জয় কাপুর। আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া টুডেসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পলো ম্যাচ চলাকালীন ঘোড়ায় চড়ার সময় একটি মৌমাছি মুখে ঢুকে পড়ে সঞ্জয় কাপুরের। এতে তৎক্ষণাৎ শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাঠেই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো যায়নি।

শিল্পপতি হিসেবে জনপ্রিয়তা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জয় কাপুর। প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে বারও দাম্পত্যে সুখ খুঁজে না পেয়ে ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। কিন্তু শিগগিরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। ২০১৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।

সঞ্জয় ও কারিশমার দুটি সন্তান রয়েছে, মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান। বিচ্ছেদের পরই মডেল প্রিয়া সচদেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

উল্লেখ্য, ভারতের মোটরগাড়ি ব্যবসার অন্যতম অগ্রণী শিল্পপতি সঞ্জয় কাপুর। আন্তর্জাতিক অটো কম্পোনেন্ট কোম্পানি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন তিনি। এ ছাড়া অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সভাপতিও ছিলেন সঞ্জয়। তিনি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের সহ-সভাপতিত্বও করেছিলেন।

দেরাদুনের স্কুল থেকে পড়াশোনা ও পরে বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন সঞ্জয়। হার্ভার্ড বিজনেস স্কুলেও বিশেষ ম্যানেজমেন্ট কোর্স করেছিলেন তিনি। পোলো খেলা ছিল তার বিশেষ ভালোবাসার। সেই পোলো খেলার সময়ই এদিন ঘটে অঘটন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা