মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি
বাণিজ্য

সবজির বাজার উর্ধ্বমুখী, মাছের দামও লাগাম ছাড়া

মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি

রমজান ও ঈদ পরবর্তী সময়েও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফেরেনি। মনোহরদী উপজেলার সদরসহ, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া বাজার, এবং অন্যান্য ছোট ছোট বাজারে লাগাতার মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে। একই সঙ্গে মাছের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম, যে কারণে দাম বাড়ছে। এখন বেশিরভাগ সবজি কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। তবে ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতই আছে। পেঁয়াজের দাম কয়েক সপ্তাহ বেড়ে এখন ৫৫ থেকে ৬০ টাকায় আটকে আছে। গতকাল শনিবার (৩ মে) মনোহরদী উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনই দেখা গেছে।

সবজি বিক্রেতারা বলেছেন, শীতের সবজি মৌসুম শেষ হয়ে গ্রীস্মের মৌসুম পড়েছে। যে কারণে এই মাঝামাঝি সময়ে সবজির সরবরাহ কম। এতে প্রায় প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। মনোহরদী বাজারসহ চালাকচর, শেখের বাজার, হাতিরদিয়া বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, এর চেয়ে কমে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে, তা-ও ৪০ থেকে ৫০ টাকা কেজিতে।

এদিকে করলা, বেগুন, বরবটি কিনতে খরচ করতে হচ্ছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। এর চেয়ে বেশি দর দেখা গেছে কাঁকরোলের। বাজারের সবজি বিক্রেতা আব্দুল হক বলেন, গ্রীষ্মের সবজি কেবল উঠতে শুরু করেছে। প্রতিবছর সিজন চেঞ্জের সময় সবজির দাম বেশি থাকে। কিছুদিন গেলে আবার দাম কমবে। বাজার সংশ্লিষ্টদের মতে, সরকারিভাবে মনিটরিং না থাকলে এমন পরিস্থিতি চলতেই থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা