দিনাজপুর প্রতিনিধি
বাণিজ্য

টিসিবি পন্যের অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডিলারদের সাথে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৭ মে) বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল এলাকায় টিসিবি ক্যাম্প জেলা কার্যালয়ে সচেতনতামুলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে টিসিবি ডিলারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, টিসিবি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মাসউদ রানা ।

আলোচনা সভার প্রধান আলোচক দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ডিলারদের উদ্দেশ্যে বলেন, নিম্ন ও সীমিত আয়ের অসহায় মানুষের জন্য সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ ভর্তূকিমুল্যে টিসিবির পণ্য বিতরণে যাতে কোনো ধরণের গাফিলতি, অনিয়ম, কালোবাজারি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারের এই মহতি উদ্যোগ আপনাদের কার্যক্রমে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। সবার উপর ভোক্তা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি রয়েছে। তিনি আরো বলেন, মনে রাখবেন অসহায়দের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারে না। কোন না কোন ভাবে তা বেরিয়ে যাবে। পরকালেও কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে।

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে ক্যাব ও সুজনের প্রতিনিধি মাসউদ রানা বলেন, দ্রব্যমুল্যের এই উর্ধ্বগতির বাজারে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা সরকারের ভর্তূকিমুল্যের টিসিবি পণ্য নিতে দিনের পর দিন ট্রাকের অপেক্ষায় থাকে! সেই পণ্য চোরাকারবারিদের মাধ্যমে কালোবাজারে যাচ্ছে। ওজনেও কারচুপি করা হচ্ছে। এমন নানা অনিয়ম অস্বীকার করার সুযোগ নেই। তাই টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে হবে। সেবার মানসিকতা নিয়ে অসহায়দের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে । টিসিবির কার্ড বিতরণেও অনিয়ম ও স্বজনপ্রীতি হচ্ছে। সে দিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে ।

সভাপতির বক্তব্যে টিসিবি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, জনবহুল এলাকায় টিসিবির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য ডিলারদের সেবার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, কারো বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগ পাওয়া গেলে তাদের ডিলারশীপ বাতিলের চিন্তা করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

এ সময় টিসিবি ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন হালিমা ট্রেডার্স, কামরুজ্জামান কামাল ট্রেডার্স, আসাদ আলম শাহরিয়ার ট্রেডার্স, মাহফুজুল হক মা ট্রেডার্স, মো.আলম মেসার্স জাহাঙ্গীর স্টোর, মো. সিরাজুল ইসলাম সুমনা স্টোর, মো. সাজু মেসার্স লিমা ট্রেডার্স, মো. সাদেকুর রহমান মেসার্স জাওয়াল স্টোর, কানাইলাল কুন্ড ট্রেডার্স, মো. রেজওয়ানুল হক রাহাদ বিসমিল্লাহ স্টোর, মো. নুরুজ্জামান মেসার্স রিয়া এন্টারপ্রাইজ, আব্দুল বাতেন আশরাফ মুদি, নিতাই প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান

আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয়...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (...

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা