সংগৃহীত
জাতীয়

সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

সাড়ে ৬০০ কোটি টাকা খরচে কেনা ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩০ বছর সেবা দেওয়ার কথা ছিল এসব ট্রেনের। কিন্তু মাত্র এক দশকের ব্যবধানে মেরামতের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের দাবি, প্রকল্পটি বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিস্বার্থ; যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেনের ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। ঘন জঙ্গলের ভেতর পড়ে থাকা ট্রেনগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খসে পড়েছে। দেখলে মনে হয় নতুন, তবে বাস্তবে সম্পূর্ণ অকেজো।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করা হয়েছিল। অথচ মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে।

নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিন বছর আগে স্থায়ীভাবে অচল হয়ে যায় সব ট্রেন।

রেলের কর্মীরা অভিযোগ করেন, ডেমু ট্রেন কেনার সময় এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো ওয়ার্কশপ নির্মাণ করা হয়নি। এমনকি রেলওয়ের কর্মীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। দেশীয় বাজারে এর প্রয়োজনীয় যন্ত্রাংশও অনুপস্থিত। ফলে দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ ব্যর্থ হচ্ছে।

রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, ট্রেনগুলো আর সচল করা সম্ভব নয়। নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। তিনি বলেন, যা আর চালানো সম্ভব নয়, তা অকেজো ঘোষণা করে নিয়ম অনুযায়ী বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, রেলের নিজস্ব কোনো চাহিদা না থাকলেও উপর মহলের নির্দেশে প্রকল্পটি নেওয়া হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিস্বার্থ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা