সংগৃহীত
সারাদেশ

শ্রীমঙ্গলে এক ডিম নিলামে ২২ হাজার টাকায় বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিম ২২ হাজার টাকায় বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়!

বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে, বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর জামে মসজিদে একটিমাত্র ডিম নিলামের মাধ্যমে সর্বোচ্চ দাম ২২ হাজার টাকায় কিনে নেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দান করা একটি ডিম শবে কদরের রাত্রে উন্মুক্ত নিলামে উঠে। এসময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন।

জাকির হোসেন জানান, নিলামে অংশ নেন ব্যবসায়ী সোহেল মিয়া, রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এসময় পৃথক নিলামে একটি লেবু এক হাজার ৫০০ টাকা দিয়ে কিনেন ব্যবসায়ী আলতাব মিয়া।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে একজন মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন। মসজিদ কমিটি ডিমটি ওই রাতেই উন্মুক্ত নিলামে তুলেন।

পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু এক হাজার ৫০০ টাকায় কিনতে পারায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।

এর আগে গত বছর একই মসজিদে শবে কদরের রাতে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। আর সেটি কিনেছিলেন সালেহ আহমদ নামের একজন ব্যবসায়ী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা