ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ২০ জানুয়ারি ভোর রাত ৩টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা-বাগানের সাবপোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল-হরিণছড়া গামী পাকা সড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করা হলে পুলিশ দেখে সিএনজি চালক পালানোর চেষ্টা করে। এ সময় শিপন মিয়া (২০) নামে একজনকে আটক করা হয়।

আটকের পর সিএনজি তল্লাশি করে চারটি বড় কার্টন পাওয়া যায়। এর মধ্যে তিনটি কার্টনের ভেতরে ভারতীয় প্রসাধনী কসমেটিকস এবং অপর একটি কার্টনে ক্রিমজাতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ছয় লাখ বিরানব্বই হাজার টাকা। একই সঙ্গে একটি সিএনজি অটোরিকশাও আটক করা হয়।

আটককৃত মালামালের সঠিক কোনো কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের শাহিন আলমের ছেলে শিপন মিয়া (২০)।

উক্ত ঘটনায় শ্রীমঙ্গল থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামালপুরে নামাজের সময় অটোরিকশা চুরি, বিপাকে চালক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নামাজ আদায়ের সময় অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এ...

ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু ১০ মার্চ, সোমবার সংবাদ সম্মেলন

নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে তারেক রহমা...

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘...

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়ত...

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

সৌদি আরবে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ প্রবণ...

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার ম...

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সমা...

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়...

যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা