সংগৃহিত
আন্তর্জাতিক

রাজধানীতে মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব প্রথমবারের মতো মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে। রাজধানী রিয়াদে চালু হতে যাওয়া এই দোকান থেকে শুধুমাত্র অমুসলিম কূটনীতিকরা মদ কিনতে পারবেন। সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নথিতে বলা হয়েছে, গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে এবং তাদের ক্রয়ের সাথে মাসিক কোটার বিষয়টি মানতে হবে।

এই পদক্ষেপটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিকে পশ্চিমা আদলে গড়ে তোলার প্রচেষ্টার একটি অংশ। দেশটির তেল-পরবর্তী অর্থনীতি গড়ে তোলার জন্য ভিশন ২০৩০ নামে পরিচিত বৃহত্তর পরিকল্পনারও অংশ।

প্রসঙ্গত, মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত। এখানে বিদেশী অমুসলিম কূটনীতিকদের প্রবেশাধিকার থাকবে। তবে অন্যান্য অমুসলিম প্রবাসীদের জন্য দোকানে প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট নয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা