সংগৃহিত
আন্তর্জাতিক

মালিতে সোনার খনি ধসে নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক: মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে এ সপ্তাহে। বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই এলাকায় প্রায়ই এ ধরনের খনি দুর্ঘটনা ঘটে থাকে।

আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

সবশেষ গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

খনির কর্মকর্তা ওমর সিদিবে জানান, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২০০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান শেষ হয়েছে। মোট ৭৩টি মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় কাউন্সিলরও একই সংখ্যক প্রাণহানির কথা জানিয়েছেন।

মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।

মালির খনিগুলো মূলত বিদেশি সংস্থার নিয়ন্ত্রণাধীন। এগুলোর মধ্যে রয়েছে কানাডার ব্যারিক গোল্ড এবং বি ২ গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং, যুক্তরাজ্যের হামিংবার্ড রিসোর্সেস প্রভৃতি। আফ্রিকান দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে এসব সংস্থা। সূত্র: এএফপি, এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা