সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে দোকানে অগ্নিকাণ্ড, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের জিয়াংশি প্রদেশে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন।

বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশটির শিনইউ শহরে ওই দোকানের বেসমেন্ট এ দুর্ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল টাইমসের একটি ভিডিওতে দেখা যায়, একটি ভবন থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ভবনটি থেকে লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

মাত্র কয়েকদিন আগেই চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১৩ শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে স্কুলটির ৭ জন স্টাফকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত বছরের নভেম্বরে দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। সে সময় আহত হন আরও বেশ কয়েকজন।

তার এক মাস আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়। গত এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু হয়।

এদিকে গত সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬ টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।

প্রদেশটির ঝাওটং জেলার লিয়াংশুই গ্রামে ওই ভূমিধসের ঘটনায় ৪৭ জন মাটির নিচে চাপা পড়েন। এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং সর্বশক্তি দিয়ে নিখোঁজদের উদ্ধারের নির্দেশ দেন। এছাড়া চীনা ভাইস প্রিমিয়ার ঝাং গুওকিং উদ্ধার অভিযান তদারকির জন্য ঘটনাস্থলে পৌঁছান।

দেশটির সংবাদ মাধ্যম সিসিটিভির বরাতে মার্কিন নিউজ চ্যালেন সিএনএন জানায়, এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ও ৪৫ টি উদ্ধারকারী কুকুর চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় ১৮ টি বাড়ি মাটিতে মিশে গেছে। ওই এলাকা থেকে ৫ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা