সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সংঘর্ষ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিউ রাজ্যে চলমান সংঘাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মানগু শহরের আশপাশে বুধবার (২৪ জানুয়ারি) কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বর্তমানে রাজ্যটিতে কারফিউ জারি করা রয়েছে। তবুও ৩০ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজ্যটিতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স প্লাতিউ রাজ্যের এক পুলিশ কর্মকর্তার সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছিল। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জাতিগত গ্রুপ মাওঘাভুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান জোসেপ গাওয়ানকাত বলেছেন, হামলাকারীরা বেশ কয়েকটি গ্রামেও হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, নিহত হয়েছেন যারা তারা একজন স্থানীয় নেতার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। হামলাকারীরা ঐ বাড়িটি ঘিরে ফেলেন ও ভেতরে যারা ছিলেন তাদেরকে হত্যা করেন। পূর্বের সংঘাতের সময় নিরাপত্তার জন্য স্থানীয় নেতার বাড়িতে অবস্থান করছিলেন।

ঐ হামলা থেকে যারা বেঁচে গেছেন তারা বলেছেন, হামলাকারীরা নারী-শিশুসহ সবার দিকে নির্বিচারভাবে গুলি ছুড়েছেন। এছাড়াও বাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। সূত্র: রয়টার্স

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর ঐ অঞ্চলে হামলায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল আরও ৩০ জন প্রাণ হারায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা