সংগৃহিত
আন্তর্জাতিক

যুদ্ধে জেলেনস্কির আয় বেড়েছে ৩ গুণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় বেড়েছে সাড়ে তিন গুণ। গত শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

জেলেনস্কি জানিয়েছেন, ২০২২ সাল শেষে তার আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার রিভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা)। তার এক বছর আগে ২০২১ সালে তার আয় হয়েছিল ৩৭ লাখ রিভনিয়া। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে তিন গুণের বেশি।

প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, জেলেনস্কি ও তার পরিবারের আয় মূলত তার বেতন, ব্যাংক সঞ্চয়ের সুদ এবং তার সম্পত্তির ভাড়া থেকে মিলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি থেকেই ৭৪ লাখ ৫০ হাজার রিভনিয়া আয় করেছে জেলেনস্কি ও তার পরিবার। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি বলে দাবি করা হয় বিবৃতিতে।

জেলেনস্কি স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি দূর করার প্রচেষ্টার অংশ হিসাবে সরকারি কর্মকর্তাদের তাদের আয় প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। কারণ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের কঠিন শর্ত পূরণ করার চেষ্টা করছে।

সামরিক ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা