ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঘোষিত নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে (৪১) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালবেলা কর্ণফুলী থানার বৈরাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট অংশ নেয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, গ্রেপ্তারকৃত আকতার হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে, যা চট্টগ্রামের বিভিন্ন থানায় বিচারাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, আকতার হোসেন আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

সাম্প্রতিক সময়ে সিএমপি কর্তৃক প্রকাশিত নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকায় আকতারের নাম ৪২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়, যা তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওসি শাহীনূর আলম আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে আকতারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা