ছবি: সংগৃহীত
সারাদেশ

মীরসরাইয়ে ট্রাক ভর্তি রড চুরি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মীরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের চোরাই রডসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের তৈরি কিছু আসবাবপত্র উদ্ধার করা হয়।

শনিবার (৩১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী ধুমঘাট হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের নিকটবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পণ্যবাহী গাড়ির চালক ও সহকারীদের সঙ্গে যোগসাজশে ট্রাক থেকে রড ও ফার্নিচার নামিয়ে অবৈধভাবে বিক্রি করে আসছিল। শনিবার রাতে একটি ট্রাক থেকে রড নামানোর সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকবোঝাই রডসহ চোরাই মালামাল উদ্ধার করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ রড, একটি মোটরসাইকেল এবং সেগুন কাঠের তৈরি কিছু ফার্নিচার, যা চোরাই পণ্য বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, উদ্ধার করা মালামাল বর্তমানে জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা