সংগৃহিত
আন্তর্জাতিক

মিয়ানমারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীরা সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারে থাকা এক ব্রিগেডিয়ার জেনারেল ও নিরাপত্তা বাহিনীর অন্য চার সদস্য নিহত হয়েছেন। সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের থিনগান নাইনাং শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি মাসে মিয়ানমারের জান্তা বাহিনীর তিনটি বিমান বিধ্বস্ত করলো দেশটির বিদ্রোহী গোষ্ঠীরা।

ইরাবতি বলছে, জান্তা সেনাবাহিনীর হেলিকপ্টারটি সোমবার বিকেলে মিয়াওয়াদ্দি শহরের সীমান্ত লাগোয়া থিঙ্গান নাইনাংয়ে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের হামলার মুখে পড়ে। কারেন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা হলো কেএনএলএ।

হামলায় জড়িত কেএনএলএর মিত্র প্রতিরোধ শক্তি কোবরা কলামের একটি সূত্র বলেছে, ‘‘আমরা মেশিনগান, স্নাইপার রাইফেল এবং অন্যান্য অস্ত্র থেকে জান্তার হেলিকপ্টারে গুলি ছুড়েছি। গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে মিয়ানমার জান্তার একটি পদাতিক ডিভিশনের প্রধান, হেলিকপ্টারের পাইলট এবং নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা নিহত হয়েছেন।’’

কারেন রাজ্যের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীটি থিনগান নাইনাংয়ে জান্তার হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে বলে কেএনইউয়ের মুখপাত্র পাদোহ সাউ কালে নিশ্চিত করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর ৪৪তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের (এলআইডি) নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউংকে মিয়াওয়াদ্দির থিনগান নাইনাংয়ে এলাকায় নিয়ে যাওয়ার সময় কোবরা কলাম হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ৪৪তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং এবং অন্য চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির জান্তা-পন্থী গণমাধ্যমের খবরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ব্রিগেডিয়ার জেনারেল নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আহত কর্মকর্তাদের পদবী প্রকাশ করা হয়নি। সূত্র: দ্য ইরাবতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা