সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নিখোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ব্যক্তিগত কাজে দিল্লি থেকে শনিবার (২৭ জানুয়ারি) রাঁচির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বেশকিছু সূত্রের দাবি তিনি নিখোঁজ। যদিও তার পরিবার ও রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমম) এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি ও একটি বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।

জেএমএম নেতা হেমন্তকে খুঁজে না পাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। এক টুইটে তিনি বলেন, 'মিডিয়ার সূত্র ধরে বলা যায়, গভীর রাতে হেমন্ত সোরেন হাওয়াই চটি পরে, মুখে কাগজ চাপা দিয়ে মুখ ঢেকে, দিল্লির বাড়ি থেকে পায়ে হেঁটে পালিয়েছেন। তার নিরাপত্তা সহকারী অজয় সিং ছিলেন তার সঙ্গে। তিনিও নিখোঁজ।'

আর্থিক দুর্নীতির মামলায় হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে ইডি। প্রতিবারই তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন। শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নতুন করে তলব করে ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তাকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তার উত্তর না পেয়ে ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এরপরই ইডির পক্ষ থেকে সরাসরি অভিযান চালানোর পদক্ষেপ নেওয়া হয়।

জানা যায়, রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লি বিমানবন্দরেও রয়েছে কড়া নজর, যাতে তিনি কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন। দিল্লি পুলিশ ও ইডির কর্মকর্তারা তার খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। চলছে জোরদার তল্লাশি।

এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি, মাঝরাতে পায়ে চটি পরে ও চাদরে মুখ ঢেকেই পালিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে যে, আর্থিক দুর্নীতি ও জালিয়াতি মামলায় ইডির ফাঁদে পড়তে পারেন বুঝেই স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর পরিকল্পনা করছেন জেএমএম প্রধান। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা