সংগৃহিত
আন্তর্জাতিক

নেসেটে নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্ত করতে না পারায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি দেশটির জনগণের ক্ষোভ বাড়ছে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার ক্ষেত্রে ব্যাপক সমালোচিত হচ্ছে প্রধানমন্ত্রীর আগ্রহের ‘ঘাটতি’।

এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের তা’ল পার্টির এমপিরা বলেছেন, তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোট চাইবেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তা’ল নামে পরিচিত আরব মুভমেন্ট ফর রিনিউয়াল পার্টি রোববার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, তারা সোমবার নেসেটে (ইসরায়েলের সংসদ) নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব পেশ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক পথ চালু করার আহ্বান জানানো হবে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর সরকার বন্দী বিনিময় ও জিম্মিদের উদ্ধার সংক্রান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পথে বাধা দেয়, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি ন্যায্য শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া, একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই।

অনাস্থা ভোট পাসের জন্য ১২০ আসনের নেসেটে ৬১ ভোট প্রয়োজন। নেসেটে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠ ৬৪টি আসন রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হোন। এর প্রতিশোধ নিতে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনির ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশ দিয়েছে। তবে আন্তজার্তিক আদালতের রায় উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৬ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা