খেলা

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ইন্টার মায়ামির হয়ে ফিরতি ম্যাচেই নাটকীয় এক জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর দুটি অ্যাসিস্টে (গোলে সহায়তা) মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের এই দলটি।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে মেসির পাস থেকেই গোল করে মায়ামিকে জয় এনে দেন মার্সেলো ভিগান্ট। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, তবে ভিএআর পরে গোলটি বৈধ ঘোষণা করে। ম্যাচের প্রথম গোলটিও এসেছে মেসির পায়ের ছোঁয়ায়-৫৮ তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলেও সহায়তা করেছিলেন তিনি।

৮২ মিনিটে রিভালদো লোজানোর গোলে ম্যাচে সমতা ফেরায় আটলাস। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে আবার মেসির জাদুতে জয় নিশ্চিত করে মায়ামি।

জুলাই মাসেই পাঁচটি ‘অ্যাসিস্ট’ করলেন মেসি, করেছেন ৮টি গোল। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তাঁর হাতেই।

অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল এমএলএস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই যেন নিজের জবাবটা মাঠেই দিয়ে দিলেন মেসি।

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য এগিয়ে যেতে পারত দুই দলই। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো তিনটি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের শট লাগে ক্রসবারে।

ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল রদ্রিগো দি পলের জন্যও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার গত সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির সঙ্গে। এই ম্যাচেই হয়েছে তাঁর অভিষেক। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তিনি।

মেসির সঙ্গে দি পলের আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচিত। দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময় মেসির ঢাল হয়ে দাঁড় হওয়ার কারণে তাঁকে অনেকে মেসির ‘দেহরক্ষী’ বলেও ডাকেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা