ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এভাবে গত কয়েক দিনের মধ্যে জি-৭ জোটের তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানাল। কানাডার প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি। তবে কার্নি পরিষ্কারভাবে উল্লেখ করেন, এই সিদ্ধান্ত নির্ভর করছে ফিলিস্তিন কর্তৃপক্ষের কিছু পদক্ষেপের ওপর। এর মধ্যে রয়েছে—আগামী বছর হামাসকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন এবং অঞ্চলটি নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি দেওয়া।

কানাডার এমন ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে “হামাসকে পুরস্কৃত করার সমান” বলে অভিহিত করেছে।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা বলেন। ইসরায়েল কিছু শর্ত পূরণে ব্যর্থ হলে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তারা।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা