ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে হিন্দু বসতিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

রংপুরের গঙ্গাচড়ার হিন্দু অধ্যুষিত আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় একজন ভুক্তভোগীর দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গ্রামের এক কিশোর ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ‘অবমাননাকর’ পোস্ট দিলে তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে ওই কিশোরকে সেদিন রাতেই আটক করে থানায় নিয়ে যায়। সাইবার সুরক্ষা আইনে মামলা করে পরদিন আদালতের মাধ্যমে তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

তবে কিশোরকে থানায় নেওয়ার পরপরই উত্তেজিত জনতা মিছিল করে তার বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। রাত ১০টার দিকে একদল লোক কিশোরের এক স্বজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জনতা আবারও হিন্দু বসতিতে হামলা চালালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসন জানায়, হামলায় অন্তত ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা