ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে এনজিওর কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীতে ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও 'মমতা'র কিস্তির চাপ ও হুমকির জেরে ফেরদৌস আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আরা ওই বাড়ির গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও থানায় মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ছেলেকে বিদেশ পাঠাতে ‘মমতা’ থেকে তিন লাখ টাকা ঋণ নেন ফেরদৌস আরা। মাসে ২১ হাজার টাকা কিস্তি হিসেবে গত পাঁচ মাস নিয়মিত পরিশোধ করলেও ১৩ জুলাই ষষ্ঠ কিস্তি পরিশোধে ব্যর্থ হন তিনি। ওই দিনই এনজিওটির ফেনী সদর শাখার ফিল্ড অফিসার ওমর ফারুক তাকে কড়া ভাষায় হুমকি দেন।

স্বামী গিয়াস উদ্দিন জানান, “২৭ জুলাই সকাল ১০টার দিকে ওমর ফারুক আবার কিস্তি চাইতে আসেন। আমরা ৮ হাজার টাকা দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন এবং বিকেলের মধ্যে বাকি টাকা না দিলে মামলা করে জেলে পাঠানোর হুমকি দেন।”

এ ঘটনার দুই ঘণ্টা পর, দুপুর ১২টা ৩০ মিনিটে রান্নাঘর থেকে ফেরদৌস আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সীমা আক্তার বলেন, ফেরদৌস শুধু মমতা থেকে ঋণ নিয়েছেন। সময়মত পরিশোধ করতে না পেরে নিজেই মানষিকভাবে ভেঙে পড়েন।

মমতার কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ফিল্ড অফিসার ওমর ফারুকের দেখা মেলেনি। বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এনজিও সংস্থা মমতার সহকারি পরিচালক মো. শাহে এমরান বলেন, ফেরদৌস আরা বেগম মমতার একজন নিয়মিত সদস্য। ঋণের কিস্তি নিয়ে ফিল্ড অফিসারের সাথে ভুলবুঝাবুঝির বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

নিয়মিত সদস্যের মৃ-ত্যুর কারণে মমতার গ্রাহক বিধি অনুযায়ী ফেরদৌস বেগমের পরিবার ঋণ মওকুফসহ প্রাপ্ত সুবিধা পাবেন।

ফেনী থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, ঋণের কিস্তি নিয়ে মানষিক চাপে ছিলেন নিহ-ত গৃহবধূ ফেরদৌস আরা বেগম। এরই জেরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বামী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা