শিক্ষা

FACD-CAB নির্বাচনে প্রার্থী হলেন ফাহিম

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যতম পরিচিত মুখ মফিজুল ইসলাম ফাহিম এবার FACD-CAB (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh)-এর আসন্ন নির্বাচন ২০২৫–২০২৭ মেয়াদে PR & Communication Secretary পদে প্রার্থী হয়েছেন।

বিশ্বব্যাপী শিক্ষাখাতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে কাজ করে যাওয়া এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদটিতে একজন দক্ষ, উদ্যমী এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে ফাহিমের নাম ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

শিক্ষা ও পেশাগত জীবন : সাতক্ষীরা জেলার কোমরপুরে জন্ম নেওয়া ফাহিম তার শিক্ষাজীবন শুরু করেন ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের Anglia Ruskin University থেকে এমবিএ করেন।

তিনি বর্তমানে A&F Associates এর CEO & Founder, পাশাপাশি AD-DUHAA Welfare Foundation ও আলোর দিশারী যুবসংঘ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কোমরপুর জামে মসজিদ ও ঈদগাহ এর সভাপতির দায়িত্বেও রয়েছেন।

আন্তর্জাতিক সম্পৃক্ততা: ফাহিম উচ্চশিক্ষা ও শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন বিভিন্ন দেশের সেমিনার ও ট্রেনিংয়ের মাধ্যমে। অংশ নিয়েছেন ICEF, NAPSA, EuroAsia, British Council, IDP, ApplyBoard, Navitas, CCCU ও InUni-এর মতো আন্তর্জাতিক সংস্থার আয়োজনে।

নির্বাচনী অঙ্গীকার : FACD-CAB-এর PR & Communication Secretary পদে নির্বাচিত হলে তিনি যেসব কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন তার মধ্যে রয়েছে- স্মার্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম গঠন, সদস্যদের জন্য একটি ওয়েবসাইট বা অ্যাপ চালু, নোটিশ, ছবি ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহজলভ্য করা।

সদস্যদের সঙ্গে সক্রিয় যোগাযোগ : নিয়মিত ই-নিউজলেটার, WhatsApp/E-mail আপডেট এবং সরাসরি ফোনের মাধ্যমে সংযোগ বজায় রাখা।

সংগঠনের আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরা : সোশ্যাল মিডিয়া ও জাতীয়/আন্তর্জাতিক গণমাধ্যমে FACD-CAB-এর ইতিবাচক উপস্থিতি নিশ্চিত করা।

ইভেন্ট আয়োজন ও অংশগ্রহণ : জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ইভেন্টে সংগঠনের প্রতিনিধিত্ব ও সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা।

তথ্য ও ইতিহাস সংরক্ষণ : সংগঠনের তথ্য, ছবি ও ডকুমেন্ট সংরক্ষণের জন্য একটি নিরাপদ ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা।

শিক্ষা ও ক্যারিয়ার পার্টনারশিপ : দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে পেশাদার উন্নয়নে কাজ করা।

ভোটারদের উদ্দেশ্যে মফিজুল ইসলাম ফাহিম বলেন, ‘বিগত ১৪ বছরের অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি-একটি সংগঠন তখনই এগিয়ে যায়, যখন সদস্যদের সঙ্গে থাকে শক্তিশালী যোগাযোগ, স্বচ্ছতা আর দায়িত্বশীল নেতৃত্ব। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা পেলে আমি সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে FACD-CAB-কে আরও স্মার্ট, সংগঠিত এবং জবাবদিহিমূলক একটি পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।’

ফাহিম আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলের অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করে...

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ :মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সর্বোচ্চ আট...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ের জন্য আগা...

নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানালো টিআইবি

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার...

নিজ কক্ষে ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা