ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএ ও পিএলও (ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও জাতিসংঘ সদরদপ্তর সংক্রান্ত চুক্তির আওতায় ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন, তা এখনো বহাল থাকবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেছে একটি অভ্যন্তরীণ সরকারি বার্তা। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরো বলেন, শান্তি আলোচনায় তাদেরকে গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে, যা কোনোভাবেই ফলপ্রসূ নয়।

উল্লেখ্য, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পটভূমিতে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা